1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে ভাইয়ের হাতে বোন খুন- নয়দিন পর লাশ উত্তোলন

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৩৬ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৯ এপ্রিল শুক্রবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত্যুর নয় দিন পর ময়নাতদন্তের জন্য সীমা আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সীমা উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর (খোচাবাড়ী) গ্রামের আব্দুল হামিদের মেয়ে। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল (বুধবার) সকালে সীমার বড় ভাই জুয়েল এর সাথে মোবাইল ও টাকা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায় জুয়েল সীমার গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মধ‍্যস্থতায় সীমার লাশ দাফন করা হয়। কিন্তু এটি পরিকল্পিত হত‍্যার অভিযোগ এনে সীমার বাবা গত ২২ এপ্রিল একটি মামলা দায়ের করেন। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত কবর থেকে লাশ তোলার অনুমতি দেয়।
শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ কবর থেকে সীমার লাশ তুলে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক সৈয়দ নাদিম মিয়া বলেন, সীমার বাবা আব্দুল হামিদ গত ২২ এপ্রিল একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে লাশটির ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কবর থেকে লাশ তোলার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, সীমার বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার কয়েকদিন পর অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে লাশ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews