1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

হাতীবান্ধায় ভাতিজার লাঠির আঘাতে হাসপাতালে চাচী

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪৮৯ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালামনিরটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচি, মাহামুদা বেগমকে(৪০) মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ভাতিজা ফিল্টার আলীর (২৭) বিরুদ্ধে। আহত মাহামুদা বেগম হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে গত রবিবার (২৪ এপ্রিল) দুপুর ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাচা রাশেদুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই স্থানীয় থানায় বড়ভাই খতিবর আলি (৫০) ও ভাতিজা ফিল্টারকে আসামি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত রোববার দুপুর দুইটার দিকে চাচা রাশেদুল নিজ বাড়ির পিছনে পুরাতন বাঁশের বেড়া মেরামত করছিলেন। এ সময় জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জেরে ভাই খতিবর ও ভাতিজা ফিল্টার বেড়া মেরামতের কাজে বাধা প্রদান করেন। এর একপর্যায়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বড়ভাই খতিববের হুকুমে তার ছেলে ফিল্টার চাচা রাশেদুল ইসলামকে বেধড়ক মারধর করেন। স্বামীকে বাঁচাতে চাচি মাহমুদা বেগম এগিয়ে এলে তাকেও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে ভাতিজা ফিল্টার। পরে স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সে ভতি করান।

ভুক্তভোগী চাচি মাহামুদা বেগম বলেন, বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড়ভাই খতিবর ও তার ছেলে ফিল্টার আমাকে আর আমার স্বামীকে মারধর করে, এর আগেও তারা আমাদের অনেকবার মারধর করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

অভিযুক্ত খতিবর আলি বলেন, জমি জায়গার বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। আমি ও আমার ছেলে কাউকে মারধর করিনাই।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews