1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

৩৯৫ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প পাস হলে ভোগান্তি শেষ হবে – মাশরাফি

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫৩৫ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু ঃ

আজ সোমবার নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের অর্থায়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য “চর দৌলতপুর সরস্বতী একাডেমি স্কুল হতে দৌলতপুর শ্মশান ঘাট পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার কারণে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক উদ্বোধন ও বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হান্নান মোল্লা, আওয়ামী লীগ নেতা ইজাবুল ইসলাম, মুস্তাফিজুর রহমান হবি, ইউপি সদস্য জামাল শেখ,শাহাদুল শেখ,অপু মোল্লা,রানা কাজী,তমাল কুন্ডু,লিমা খানম,তাসলি বেগম,যুবলীগ নেতা তপু মোল্লা, মওদুদ শেখ,স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুলাহ আল মামুন, ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজু,হামিম শেখ,রেদোয়ান, ইমন,সাগর,নিলয়,আকাশসহ অনেকে।
এপ্রসঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান বলেন, সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা তার বক্তব্যে আমাদের ইতনা ইউনিয়নের ঐতিহ্য তুলে ধরেন এবং ইতনা ইউনিয়নের প্রয়াত কৃতি সন্তান ঔপন্যাসিক ডাঃ নিহাররঞ্জন গুপ্ত, শেখ বজলার রহমান লাল মিয়া, শেখ তসলিম উদ্দিন আহমেদ, এ্যাড. দৌলত আহম্মেদ খান, বাবু বিশ্বনাথ গাঙ্গুলি, নাজমুল হাসান টগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং সাবেক সংসদ সদস্য বিগ্রেডিয়ার জেনারেল ( অবসরপ্রাপ্ত) এস কে আবু বাকেরের কথা উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান ।
চেয়ারম্যান শেখ সিয়ানুক রহমান জানান, আমাদের ইতনা ইউনিয়নসহ সমগ্র নড়াইল জনপদের উন্নয়ন করতে আমাদের প্রাণপ্রিয় সাংসদ, নন্দিত ক্রীড়া তারকা মাশরাফী বিন মোর্ত্তজা তার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বক্তব্যে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, আমি প্রায় সাড়ে তিনবছর সংসদ সদস্য হয়েছি, তার মধ্যে ২ বছর বৈশ্বিক করোনা মহামারির কারণে আমাদের উন্নয়ন কাজ থমকে ছিল। যে কারণে আমরা আমাদের লক্ষ্য অর্জনে অনেকটা পিছিয়ে গিয়েছি। যদিও এক্ষেত্রে আমার-আপনার আমাদের কারো হাত ছিল না। আপনারা জেনে খুশি হবেন যে, অচিরেই ৩৯৫ কোটি টাকার একটি ডিপিপি আমাদের নড়াইল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ে একনেকে পাস হবে ইনশাআল্লাহ। আমাদের এই ডিপিপি অনুমোদিত হলে আমাদের নড়াইল জেলার সকল অভ্যন্তরীণ সড়কের কাজ নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। যখন সংস্কার করার প্রয়োজন হবে তখন এমনিতেই তা সংস্কার হবে। একটি নিদিষ্ট সময় অন্তর সকল সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ হবে।

এসময় মাশরাফী আরো বলেন, এই ডিপিপি’র পাশাপাশি আমাদের নড়াইল জেলার তিনটি পৌরসভাকে নিয়ে ৩০০ কোটি টাকার আরেকটি ডিপিপিও আমরা পাস হওয়ার পথে আছে। জেলা পর্যায়ে এমন ডিপিপি খুব কম হয়। আমাদের জেলার জন্য এটি বাস্তবায়িত হলে এটি শুধু উন্নয়নই হবে না, এটি হবে টেকসই উন্নয়ন। আমরা টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছি।
পরিশেষে, তরুণ এই সাংসদ সার্বিক বিষয়ে তার নির্বাচনী এলাকার জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews