1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে জাল সার্টিফিকেটে চাকুরি- শিক্ষক বরখাস্ত

  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৫৯ Time View

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) আরিফা এদিব চৌধুরী নট্রামস বর্তমানে (নেকটার) এর নামে ভুয়া /জাল সর্টিফিকেট দিয়ে দীর্ঘ দিন যাবত চাকুরী করে আসছেন।
কম্পিউটারে তেমন দক্ষতা না থাকার কারনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা তাহার প্রশিক্ষনের সার্টিফিকেট সম্পর্কে সন্ধেহ করেন। উক্ত সার্টিফিকেটটি জেলা শিক্ষা অফিসারের স্মারক নং-জেশিঅ/সাত/২০২১/১২৬০, তারিখ-২৯/১১/২০২১ মোতাবেক সরকারী প্রশিক্ষণ সেন্টার, নেকটর, বগুড়ায় পাঠান। নেকটর উক্ত সার্টিফিকেটটি জাল/ভূয়া বলে সূত্র/স্মারক নং-৫৭.২১.০০০০.০০৭.৩৬.০০২.২১.১৩৪,তারিখ-৫ ডিসেম্বর ২০২১-এ লিখিত ভাবে জানান এবং ভূয়া/জাল সার্টিফিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। নেকটার (সাবেক নট্রামস) কর্তৃক জাল/ভুয়া প্রমানিত হওয়ায় ম্যানেজিং কমিটির ০৬/১২/২০২১ খ্রিঃ তারিখের মিটিং নং-০৬/২০২১ এর গৃহিত সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেন। ম্যানেজিং কমিটি ৫ বার তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন কিন্তু উক্ত শিক্ষক জাল/ভূয়া সার্টিফিকেট সম্পর্কে সন্তোষ জনক জবাব দিতে পারেনি। পরবর্তিতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি তদন্ত শেষে ১২/০৪/২২ তারিখ তদন্ত রিপোর্ট প্রদান করেন। তদন্তে সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ী বরখাস্তের সুপারিশ করেন। ১২/০৪/২০২২ খ্রিঃ তারিখের ০৫/২০২২নং ম্যানেজিং কমিটির সভার রেজুলেশনের সিদ্ধান্ত অনুয়ায়ী উক্ত শিক্ষকের পদ হইতে স্থায়ী বরখাস্ত করেন এবং চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উহার কপি প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews