1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন হয়রানি,বাল্য বিবাহ, আত্মহত্যা বন্ধে মতবিনিময় সভা

  • Update Time : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩০৩ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০ এপ্রিল বুধবার কুড়িগ্রামের উলিপুরে বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ, আত্মহত্যা ও পারিবারিক নির্যাতন বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উলিপুর থানা পুলিশের আয়োজনে ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সৈয়দা জান্নাত আরা।
এ সময় পুলিশ সুপার বলেন, এই জেলায় বাল্য বিয়ের প্রবনতা অনেটাই বেশী, তাই সবাইকে সচেতন হতে হবে এবং এসব প্রতিরোধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ, আত্মহত্যা ও পারিবারিক নির্যাতন বন্ধে শিক্ষকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাল্য বিবাহ সহ যেকোন নির্যাতনের তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, এসআই মশিউর রহমান, ধরণীবাড়ী ইউনিয়নের বিট অফিসার এএসআই সোহাগ পারভেজ, মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসার সুপার, শিক্ষকবৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews