বিশ্বনাথ প্রতিনিধিঃ
মহামারি করোনার কারণে দুই বছর বন্ধের পর শুদ্ধ করে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত শেখার জন্য দারুল ক্বেরাত আবার চালু করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুরে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ পাহাড় পুর (নূর পুর,ভাট গাঁও,ফুলচন্ডী) শাখার দক্ষিনের জামে মসজিদে দারুল ক্বেরাত বন্ধ ছিল। করোনা মহামারি বৃদ্ধির সাথে সাথে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে। গেল বছর ও এর আগের বছর থেকে এই মসজিদে দারুল ক্বেরাত বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন ধরে পাহাড় পুরের দক্ষিণের জামে মসজিদে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে পবিত্র কুরআন শরীফ শুদ্ধ ভাবে পড়ার জন্য এলাকার কোমলমতি শিশুদের নিয়ে মসজিদ ভিত্তিক দারুল ক্বেরাত পরিচালিত হয়ে আসছিল।
দুই বছর বন্ধের পর এবার আবার সালেহ আহমদ সাকিব কল্যান ট্রাস্টের সার্বিক সহযোগিতায় অর্থাৎ 02/04/2022/ইংরেজিতে দারুল ক্বেরাত পরিচালিত হচ্ছে। এলাকার ধর্মপ্রাণ কোমলমতি শিশুরা শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত যাতে শিখতে পারে এ জন্য এই উদ্যোগ চলমান থাকবে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই আয়োজন যেন আল্লাহ পাক কবুল করেন, কোরআনের খেদমতের উছিলায় যেন পরপারে তারা নাজাত প্রাপ্ত হন, ট্রাস্টের সংশ্লিষ্ট ট্রাষ্টিদের দান অনুদান ও যেন কবুল হয় এমনটাই আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছেন আয়োজকেরা। দেশবাসীর কাছে ও দোয়া কামনা করেছেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক দানবীর আহমেদ সেলিম।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।