বার্তা বিভাগঃ
আজ ১৪ এপ্রিল ২০২২ ইং রোজ বৃহস্পতিবার সোহিনী আহমেদ আলিজা’র ৬ষ্ঠ জন্মদিন। বৃটেনের ডরসেটের নিজ বাসভবনে পারিবারিক ভাবে তার জন্মদিন পালন করা হয়েছে।
যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, ইউকে ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সমাজসেবক ও দানবীর আহমেদ সেলিমের কন্যা সোহিনী আহমেদ আলিজা।
তার শুভ জন্মদিন পালন করে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি নিকটাত্মীয়, বন্ধুমহল, দেশ-বিদেশের পরিচিতজন সহ সবার কাছে মেয়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।
মেয়ের ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে নিজের অনুভুতি প্রকাশ করেছেন এভাবে। (আমার মা’মনিটা আজ ৬ষ্ট বৎসরে পা দিয়েছে। মনে হচ্ছে এইতো সেদিনের কথা। আমাদের ঘর আলোকিত করে আমার মা’মনিটা এলো ধরায়। আজ তারই ৬ষ্ট জন্মবার্ষিকী। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল মা’মনি। তুমি মানুষের মত মানুষ হও, সু-শিক্ষিত হও, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠো, সর্বদা সত্যের পথে থেকে মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল অর্জন করো। মহান আল্লাহ্ পাক যেন আজকের এই দিনটি আরো শতবার তোমার জীবনে এনে দেন এই প্রার্থনা করি।) আমীন।
সোহিনী আহমেদ আলিজার জন্মদিনে এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও শুভ কামনা। আমরা তোমার দীর্ঘায়ু কামনা করছি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।