এইচ এম বাবুল জেলা প্রতিনিধি:-কুড়িগ্রামের চিলমারীতে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকালে চিলমারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সোনারী পাড়া রমনা ঘাট এলাকায় নৌকায় ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার সদর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত আব্দুল মালেক সরকারের ছেলে ১. মোহাম্মদ তানভীর রহমান (২৮) ,একই ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া (ঝাকুয়া পাড়া) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে ২. মো:জাহিদুল ইসলাম।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চিলমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।