1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের ৭২ বছরের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৮ Time View

সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার অভিযোগে এক যুবককে ৬০ বছর কারাদণ্ড এবং ১২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১২ বছরসহ মোট ৭২ বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল গ্রামের মামুন আকন্দের ছেলে মোমিন আকন্দ মেয়েটি কে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় এবং এরপর বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। এর তিন মাস পর মেয়েটিকে উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৬ জন আসামির মধ্যে মোমিন আকন্দের নামে অভিযোগপত্র দাখিল করে।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, অপহরণ ও ধর্ষণের ধারায় ৬০ বছর এবং ৫ লাখ ও ৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১২ বছর সহ মোট ৭২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews