1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

দহগ্রাম চেকপোস্টে বিজিবি ও মাংস ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতি, আটক-১

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ Time View

রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ বহুল আলোচিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম চেকপোস্টে বিজিবি ও মাংস ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন কে আটক করা হয়েছে। এ ঘটনায় ১জন আহত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রতিদিনের মত মাংস ব্যবসায়ীরা লাইন ম্যান /সোর্সম্যানদের মাধ্যমে টাকার বিনিময়ে মাংস পারাপার করে আসছে দীর্ঘদিন ধরে। তবে আজ সকালের দিকে মাংস নিয়ে আসার সময় বিজিবি ও মাংস ব্যবসায়ীদের মাঝে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ অবস্থায় ইদ্রিস আলী নামের এক মাংস ব্যবসায়ীকে মারধর শুরু করে বিজিবি। মারধর শেষে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় অপর মাংস ব্যবসায়ী ইদ্রিস আলীর ভাই সোহরাব আলী এগিয়ে আসলে তাকেও মারধর করে বিজিবি।বর্তমানে ইদ্রিস আলী কে বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে এবং সোহরাব আলীকে গুরুতর আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews