1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে শ্যালকের হাতে দুলাভাই নিহত

  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৬ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের রাজীবপুরে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের আঘাতে দুলাভাই শাহজাহান (৩৫) এর মৃত্যুর ঘটনা ঘটছে।

২০ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহজাহান উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মদনেরচর গ্রামের মৃত শহিদ আলীর ছেলে। পাশ্ববর্তী মুন্সিপাড়া গ্রামের ছমের আলীর মেয়ে শরিফা খাতুনের সাথে প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয়। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের চাচা আকবর আলী বলেন, শাহজাহান ও তার স্ত্রী শরিফা খাতুন দুই জনের জমানো টাকা দিয়ে একটি পাওয়ার টিলার কিনেছে।অন্যের জমি চাষ করে ৪ সদস্যের এই পরিবারটির ভরনপোষণ চলত। সোমবার স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া হয়।এসময় শাহজাহান রাগের মাথায় পাওয়ার টিলার বিক্রি করার কথা বলে বাড়ি থেকে পাওয়ার টিলার বের করে নিয়ে যায়।এসময় তার স্ত্রী মোবাইল ফোনে তার ভাই শহিদুল ইসলামকে খবর দেয়। বোনের কাছে খবর পেয়ে শহিদুল টিউবওয়েলের হাতল দিয়ে আকস্মিক ভাবে পিছনে থেকে শাজাহানের মাথা ও পিঠে আঘাত করে। সাথে সাথে মাটিতে পড়ে যায় শাহজাহান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।
পরে নিহতের স্বজন ও স্ত্রী শাহজাহানের লাশ মঙ্গলবার ভোর বেলায় রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ নিহতের স্ত্রী শরিফা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। তার লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews