1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলে সড়ক ও জনপথ (সওজ) এর জায়গা দখল করে বালুর বেড ও পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ

  • Update Time : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪০২ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর – মাইজপারা সড়কের পাশেই সড়ক ও জনপথ ( স ও জ ) এর জায়গা দখল করে শান্ত তরফদার, পিতা- কালাম তরফদার সাং পেড়লি তুলারামপুর বালুর বেড ও পাকা দোকান ঘর নির্মান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, শান্ত তরফদার সড়ক ও জনপথ ( স ও জ) এর জমি দখল করে বালুর বেড তৈরি করেছেন,এবং বর্তমানে আরো ফাকা জায়গা দখল করার জন্য পাকা দোকান ঘর নির্মাণ করছেন।

এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, তুলারামপুর যশোহর মূল রাস্তার পাশে একটি মসজিদ ছিল, রাস্তা প্রশস্ত করার জন্য সম্প্রতি মসজিদটি ভেঙ্গে ফেলা হয়। এলাকাবাসীরা মসজিদটি পূনরায় নির্মানের জন্য বর্তমানে শান্ত তরফদার যে জায়গাটিতে দোকান ঘর নির্মাণ করছেন সে জায়গাটি ঠিক করেছিলেন। মসজিদ নির্মানের বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত সেখানে দোকান ঘর নির্মাণ করছেন। এছাড়াও দির্ঘদিন যাবত সরকারী জায়গা দখল করে বালুর ব্যবসা করছেন । সরকারী জায়গা দখল করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা সরকারী কোন দপ্তর নেয়নি।
সরকারী জায়গা দখল করে বালুর ব্যবসা ও পাকা দোকানঘর নির্মাণের বিষয়ে শান্ত তরফদারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি আমার জায়গায় বালুর বেড ও পাকা দোকান ঘর নির্মান করেছি,সরকারী কোন জায়গা দখল করিনি।
এ বিষয়ে নড়াইলের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৈাশলী এ এম আতিক উল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার কাছে এ বিষয়ে লিখিত ভাবে কেউ কিছু জানায় নি। আমি বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আমি খোজ খবর নিচ্ছি। যদি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কেউ বালুর ব্যবসা ও পাকা দোকান ঘর নির্মাণ করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews