1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে আইসিটি মামলায় বিএনপি জামাল কারাগারে

  • Update Time : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৪৯ Time View

মো নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটককৃত ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে রোববার (২২ আগষ্ট) বিকেলে জেল হাজতে পাঠিয়েছে ঝালকাঠির আদালত।

চলতি বছরের গত ৭ জুলাই তার নিজের ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল। এর পরেরদিন ৮ জুলাই তার বিরুদ্ধে রাজাপুর থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করেন স্থানীয় যুবলীগ নেতা সাব্বির হোসেন।

মামলার পরপরই রফিকুল ইসলাম জামাল আমেরিকায় চলে গিয়েছিলেন। গত কাল ২১ আগষ্ট শনিবার কাতার এয়ার লাইনস এর একটি ফ্লাইটে দেশে ফেরার পর সকাল সাড়ে ১০ টায় তাকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।

রোববার দুপুরে জামাল’কে ঝালকাঠি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ মো. আনিসুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জামালের পক্ষে বিএনপিপন্থী ৪০ জন আইনজীবী তার জামিনের জন্য আবেদন জনিয়েছিলেন বলে জানান এ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।

রফিকুল ইসলাম জামাল নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী ছিলেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদালত থেকে কারাগার পর্যন্ত সড়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews