1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাট বন্দর হলরুমে দু’গ্রুপের সভা নিষেধাজ্ঞা জারী করলেন কর্তৃপক্ষ

  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪১০ Time View

রাকিব হোসেন ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হলরুমে ২২ আগস্ট রোববার সকাল ১১ টায় দু’গ্রুপ সভা আহবান করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় উভয়ের আবেদন বাতিল করে হলরুমে সভা আহবান থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

আজ শনিবার বুড়িমারী স্থলবন্দর ট্রাফিক পরিচালক সালাউদ্দিন ও সহকারী পরিচালক মুহা:রুহুল আমিন স্বাক্ষরিত জারী করা এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বুড়িমারী বন্দরে চলতি মাসে বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের পাল্টাপাল্টি কমিটি গঠনের পর এক পক্ষের অভিষেক অনুষ্ঠানও হয়েছে।
এদিকে, বুড়িমারী স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক বাণিজ্য গ্রুপের সাধারণ সম্পাদক যুবলীগের কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ২২ আগস্ট সকাল ১১ টার সময় বন্দর কর্তৃপক্ষের হলরুম ব্যবহারের অনুমতি চেয়ে গত ১৪ তারিখ আবেদন করেন। একই তারিখে
একই সময় একই স্থানে সভা করার জন্য ১৯ আগস্ট আবেদন করেন সম্প্রতি গঠিত বুড়িমারী বন্দর সিএন্ডএফ এসোসিয়েশন সাধারণ সম্পাদক মাননীয় এমপি মোতাহার হোসেনের পুত্র মাহমুদুল হাসান সোহাগ।
এরপর চরম বিপাকে পড়েন বন্দর কর্তৃপক্ষ।
উভয় পক্ষের সভা একই তারিখে একই সময় একই স্থানে আহবান করার কারণে মারামারি কিংবা গোন্ডগোল হতে পারে এমন আশঙ্কায় সরকারি নির্দেশে বন্দর কর্তৃপক্ষ হলরুম ব্যবহারে নিষেধাজ্ঞা জারী করেছেন বলে জানিয়েছেন বন্দর ট্রাফিক পরিচালক সালাউদ্দিন ও সহকারী পরিচালক রুহুল আমিন। বন্দর হলরুম ব্যতীত অন্য কোথাও সভা করলে তাতে বাঁধা নেই বলে জানা গেছে।
আগামীকাল আহবানকৃত সভা যথা সময়ে উভয় পক্ষ করবেন কি’না তা জানা যায়নি। উভয় গ্রুপের ব্যাবসায়ী নেতারা বলছেন, সভা হলে পত্রের মাধ্যমে জানানো হবে।

বুড়িমারী বন্দরে সিএন্ডএফ এসোসিয়েশন একাধিক কমিটি বহাল থাকায় যে কোন মূহুর্তে ঘটতে পারে দাঙ্গা হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষ এমন আশঙ্কা করছেন সাধারণ ব্যবসায়ীবৃন্দ। এমতাবস্থায় গ্রুপিং দ্বন্দ্ব নিরসনে সাবেক প্রতিমন্ত্রী মাননীয় সংসদ সদস্য মোতাহার হোসেনসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতনমহল।

উত্তরবঙ্গের তৃতীয় রাজস্ব অর্জনকারী স্থলবন্দর হিসেবে পরিচিত বুড়িমারী পাথর ব্যবসার জন্য বিখ্যাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews