1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৩৭ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাস(৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রাখাল চন্দ্র দাস উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাজার এলাকার মৃত টটেয়া চন্দ্র দাসের ছেলে।

২১ আগস্ট,শনিবার ভোর ৫ টায় উপজেলার বাউরা ইউনিয়নের মেচেরঘাট এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রাখাল দাস মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অন্য দিনের মতো আজ শনিবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। সকাল ৬ টার দিকে সড়ক দুর্ঘটনায় রাখাল দাসের মৃত্যুর সংবাদটি বাড়িতে আসে । পরে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ চিহ্নিত করেন তার পরিবার।

রাখাল দাসের সহযোগী জেলেরা জানিয়েছেন,রাখাল দাস সাধারণত মেচেরঘাট এলাকার সানিয়াজান নদীর অংশে নেমে মাছ ধরেন। আজকে তিনি একা বের হয়েছিলেন। তিনি মেচেরঘাট এলাকার সানিয়াজান নদীর অংশে নামার উদ্দেশ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে হাঁটছিলেন। পথিমধ্যে ট্রাক,বাস অথবা ভারি কোন বাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে, মৃতদেহ দেখে এমনটাই বোঝা যাচ্ছে । ঘাতক বাহনটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews