1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

 নানার বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষনের শিকার কিশোরী

  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৭০ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা বাড়ীতে বেড়াতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে এক কিশোরী। ১৮ আগস্ট বুধবার ভোরে নানা বাড়ীর সামনে একটি ফাঁকা জায়গা থেকে রক্তাক্ত ও সঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর বোর্ডের বাজার এলাকায়।

ধর্ষনের শিকার কিশোরীর নানা আব্দুল জব্বার জানান, পার্শ্ববর্তী উপজেলা ভুরুঙ্গামারীর গছিডাঙ্গা দীপের হাট থেকে তার নাতনী ঐ কিশোরী ১৭ আগষ্ট মঙ্গলবার তার বাড়ী রতনপুর বোর্ডের বাজার এলাকায় বেড়াতে আসে। মঙ্গলবার রাতের খাওয়া শেষে সে তাদের সাথে ঘুমায়। রাত ২ টার দিকে তারা টের পেয়ে দেখেন সে বিছানায় নেই। তারপর তারা খুজতে বের হন। এক পর্যায়ে বুধবার ভোরে বাড়ীর সামনে পুকুরের ধারে একটি ফাঁকা জায়গায় তাকে খুজে পাওয়া যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে ছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে কিশোরী জানায় রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গাছীরখামার এলাকার আব্দুস ছালামের ছেলে আল-আমীন (২৭) তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে গেছে।
পরে পরিবারের লোকজন সকালে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অতিরিক্ত রক্তক্ষরনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে কিশোরী।
তবে ওই কিশোরীর সাথে অভিযুক্ত আল-আমীন পূর্ব পরিচিত ছিলো বলে জানিয়েছেন কিশোরীর পরিবার।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, বুধবার বিকাল পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধর্ষণের শিকার কিশোরী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছে। সে এখন সুস্থ্য আছে। তিনি আরোও জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews