1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

এবার কুড়িগ্রামে একযুগ ধরে জাল সনদ দিয়ে চাকরি করার অভিযোগ

  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৪৯ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। এরপর জেলা শহরের এক‌টি স্বনামধন‌্য প্রতিষ্ঠানে সমাজবিজ্ঞানের স্নাতক পর্যায়ে‌র শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরে এম‌পিওভুক্ত (মান্থ‌লি পেমেন্ট অর্ডার) হয়ে নিয়‌মিত বেতনও তুল‌ছিলেন। কিন্তু একযুগ পর জানা গেলো ওই শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদই জাল।

ঘটনা ঘটেছে কু‌ড়িগ্রাম শহরের ম‌জিদা আদর্শ ডি‌গ্রি কলেজে। ৮ আগস্ট বেসরকা‌রি শিক্ষক নিবন্ধন ও প্রত‌্যয়ন কর্তৃপক্ষ (এন‌টি‌সিএ) তাদের ওয়েব সাইটে এ সংক্রান্ত এক‌টি বিজ্ঞ‌প্তি প্রকাশ করেছে। ম‌জিদা আদর্শ ডি‌গ্রি কলেজের অধ‌্যক্ষ খাজা শ‌রিফ উদ্দিন আলী আহমেদ রিন্টু এসব তথ‌্য নিশ্চিত করেছেন।
অ‌ভিযুক্ত ওই কলেজ শিক্ষ‌কের নাম মোছা. ইফ্ফাত আরা সরকার। তি‌নি ম‌জিদা আদর্শ ডি‌গ্রি কলেজের স্নাতক (পাস ‌কোর্স) পর্যায়ের সমাজবিজ্ঞান ‌বিষয়ের প্রভাষক।
এন‌টিআর‌সিএ’র বিজ্ঞ‌প্তিতে বলা হয়েছে, সং‌শ্লিষ্ট শিক্ষকের সনদ‌টি স‌ঠিক নয়। সনদ‌টি জাল ও ভুয়া। বিজ্ঞ‌প্তিতে প্রকৃত সনদধারীর নাম ও ঠিকানাও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞ‌প্তিতে আরও বলা হয়েছে, ব‌র্ণিত তা‌লিকায় সনদধারী জাল/জা‌লিয়া‌তির আশ্রয় নিয়েছেন মর্মে দা‌লি‌লিকভাবে প্রমাণিত হয়েছে। তাই ওই জাল ও ভুয়া সনদধারী ব‌্যক্তির বিরুদ্ধে সং‌শ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে এই প্রতিষ্ঠানকে অব‌হিত করার জন‌্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞ‌প্তির অনু‌লি‌পি কলেজের অধ‌্যক্ষ ও সং‌শ্লিষ্ট থানার ও‌সিকে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ম‌জিদা আদর্শ ডি‌গ্রি কলেজের অধ‌্যক্ষ খাজা শ‌রিফ উদ্দিন আলী আহমেদ রিন্টু বলেন, এন‌টিআরসিএ’র পত্রের ব‌্যাপারে আমরা অবগত হয়েছি। এ ব‌্যাপারে মি‌টিং ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া‌ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews