1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

স্বামীকে বশে আনার কথা বলে নারীর শ্লীলতাহানির অভিযোগে মাওলানা আটক

  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৭৭ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের সদর উপজেলায় এক নারীর স্বামীকে তাবিজের মাধ্যমে বশে আনার প্রলোভন দেখিয়ে ঐ নারীর সাথে অশ্লীলতা হানির চেষ্টার অভিযোগে সাবেক এক মাওলানা শিক্ষক কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

১৭ আগস্ট মঙ্গলবার মামলা সূত্রে জানা গেছে কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ কানিপাড়ার ঐ ব্যক্তিকে তার স্ত্রীর বশে আনার জন্য তাবিজ সহ বিভিন্ন উপায়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি। প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিভিন্ন সময় ঐ নারী মাওলানা মোফাচ্ছের হোসেনের নির্দেশনা মেনে আসছিলেন। গত ১৩ আগস্ট সুযোগ পেয়ে ঐ নারীকে শ্লীলতাহানি সহ যৌন নির্যাতনের চেষ্টা করে অভিযুক্ত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি। এরপর ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা এক এজাহারের ভিত্তিতে সোমবার (১৬ আগস্ট) বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ কানিপাড়া গ্রামের মৃত শামছুল হকের পুত্র মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি (৪৫)।
পুলিশ জানায়,১৬ আগস্ট সোমবার ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা এক এজাহারের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি এক সময় কুড়িগ্রাম সদরের এক স্বনামধন্য মসজিদের ইমাম ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন নারী কেলেঙ্কারির অভিযোগ থাকায় তাকে মসজিদ থেকে বহিষ্কার করে মসজিদ কমিটি। বর্তমানে তিনি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। তার বিরুদ্ধে হজ্বের টাকা আত্মসাৎ করার অপরাধে তিনি জেল খেটেছেন এবং তিনি বিভিন্ন সময় নারীদের প্রলোভন দেখিয়ে একাধিক অপকর্মের সাথে যুক্ত বলেও জানায় পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ১৭ আগস্ট মঙ্গলবার তাকে জেলখানায় প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews