1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে এক নারীকে গলা কেটে হত্যা, আটক ২

  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৪৪ Time View

মো.নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ৫ সন্তানের জননী হোসনেয়ারা বেগম বকুলের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১১টার সময় উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকায় নিহতের নিজ বাড়ির ভাড়া দেয়ার জন্য তোলা পরিত্যক্ত তালাবদ্ধ ঘরের পেছনের অংশেত একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়।

নিহত হোসনেয়ারা বকুল ওই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ ঘরের দুইজন ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার চাড়াখালির মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৪) ও সত্যনগর এলাকার মো. আয়নালীর ছেলে মো. পনির (৩৮)

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী হোসনেয়ারা বেগম বকুল উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকায় তার নিজের বাসায় বসবাস করতেন। শনিবার সকালে তাকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে বাসার সামনে নিজেদের একটি ভাড়া ঘরের পিছনের তালা বদ্ধ একটি কক্ষে হোসনেয়ারা বেগমের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে হোসনেয়ারা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের সাথে কথা বলে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews