1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

জয়পুরহাটে ডিবি পুলিশের পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ী সহ ৪ জন আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩১৬ Time View

সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা হতে পৃথক পৃথক অভিযানে ৪২৮ (চার শত আঠাশ) বোতাল ফেন্সিডিলসহ ০৩ (তিন) জন নারী মাদক ব্যবসায়ীসহ মোট ০৪ (চার) জনকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় আজ বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মোঃ আনিছুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেইট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উক্ত অভিযানে পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রাম হইতে ৩৪৭ (তিনশত সাতচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ মোঃ আমেদ আলী (৬৫), পিতা- মৃত তছির উদ্দিন, গ্রাম-রামভদ্রপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে আটক করা হয়।

পৃথক একটি অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌরসভার বালিঘাটা এলাকার কাদের পাড়া হইতে ৩৮ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ জান্নাতুল ফেরদৌস (৩৩), পিতা- মৃত জিন্নাহ শেখ, স্বামী- মোঃ মিজানুর রহমান, গ্রাম-দমদমা পুরাতন পৌরসভা, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ ফারুক, পিপিএম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা হইতে ৪৩ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ মাজেদা বেগম (৪৫), স্বামী- মোঃ সোহেল রানা এবং মোছাঃ রিনা বেগম (৩৫) স্বামী- মোঃ রেজাউল করিম, উভয়ের গ্রাম-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews