সিলেট প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে অচেতন অবস্থায় পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর ২ জন মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
এছাড়া গুরুতর আহত অবস্থায় একি পরিবারের আরো ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ জুলাই মঙ্গলবার দুপুরে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দীন।
এবিষয়ে পুলিশ ও স্বজনদের মাধ্যমে জানা গেছে ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় একটি ভাড়া বাসায় যুক্তরাজ্য ফেরত রফিকুল ইসলাম পরিবার নিয়ে বসবাস করতেন। আজ সকালে পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
এ খবর পুলিশের কাছে পৌঁছালে পুলিশ এসে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এসময় পরিবারের অন্য ৩ সদস্যকে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে। তারা হলেন রফিকুল ইসলামের মেয়ে সামিরা ইসলাম, স্ত্রী হোসনে আরা ইসলাম ও ছেলে সাদিকুল ইসলাম।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।