1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

৪৫টি স্বর্ণের বারসহ লালমনিরহাটে বিজিবির হাতে পাচারকারী আটক

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধঃ

ভারতে পাচারের সময় লালমনিরহাট সীমান্তে ৫২৪৮.৭২ গ্রাম ওজনের ৪৫ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার আদিতমারী উপজেলার বানিয়া টারী থেকে নামাটারী সীমান্তে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী মোঃ আজিজার রহমান (৫৮) মৃত মোহাম্মদ আলীর ছেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বানিয়া টারী গ্রামের বাসিন্দা।

লালমনিরহাট ১৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্নেল মোজাম্মেল হোসেন আকন্দ জানান, পিএসসি গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে দুর্গাপুর দীঘল বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হানিফ উদ্দিনের নির্দেশে একটি বিশেষ টহল দল লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বানিয়া টারী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪৫টি সোনার বারসহ হাটার পথে চক্রের সদস্য পাচারকারী আজিজারকে আটক করা হয়েছে। জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য ৪৫০০০০০০টাকা।

তিনি আরও জানান, আটক আসামিকে লালমনিরহাটের আদিতমারী থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews