রাকিব হোসেন, স্টাফ রিপোর্টারঃ
রংপুর মহানগর তাজহাট থানাধীন কলেজপাড়া বটতলা মোড় এলাকায় যৌথ অভিযান চলাকালীন সময়ে ৩৬৬ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন একব্যক্তি। উক্ত এজাহার নামীয় আসামী তাজহাট থানার মামলা নং-১২, তারিখঃ ৩১/১২/২০২৪ ইং ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (১) এর ৩৬ (১) সারণির ১০ (ক)।
মাদকসহ আটক মোঃ আনিসুর রহমান লিটন-৪০, পিতাঃ মৃত ওসমান গণি, গ্রামঃ কলেজপাড়া বটতলা, তাজহাট থানা, রংপুর। উক্ত আসামীকে গত ৩০/১২/২০২৪ ইং রাত ২২.৪৫ ঘটিকায় এসআই/ মোঃ সহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করেন অতপরঃ এজাহার নামীয় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।