1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ 
শিরোনাম
শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু

১৬ বছর পর নড়াইল পৌর বিএনপির কাউন্সিল, তেলায়েত সভাপতি ও ফসিয়ার সম্পাদক এবং সাংগঠনিক ইবাদত

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২২২ Time View

নড়াইল প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছর নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোটারদের সরাসরি ভোটে তেলায়েত হোসেন বাবু সভাপতি ও খন্দকার ফসিয়ার রহমান  সাধারণ সম্পাদক এবং ইবাদত মিনা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আ্যাডভোকেট গোলাম মোহাম্মদ,নির্বাচন কমিশনার এডভোকেট তারিকুজ্জামান  লিটু  বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন পর্যবেক্ষণ করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,  জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। কাউন্সিলে মোট ৬ শ৩৯ জন ভোটারের মধ্যে ৬২৫ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন। দলীয় সূত্রে জানা গেছে, নব নির্বাচিত এ তিনজন সমঝোতার ভিত্তিতে খুব শীঘ্র ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 

এদিকে এ কাউন্সিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রার্থীদের পক্ষে প্রতিদিনই পাড়া মহল্লায় ছিল মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার শোডাউন। এ ছাড়া প্রত্যেক প্রার্থী নিজেদের অবস্থান জানান দেবার জন্য প্রচার মাইক বের করেন। 

জানা গেছে, গত বছরের (২০২৪) ২৩ অক্টোবর নড়াগাতি থানা, ২৬ অক্টোবর লোহাগড়া পৌর ও থানা, ২৭ অক্টোবর নড়াইল সদর থানা এবং ১৭ নভেম্বর কালিয়া পৌর ও থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ জেলার ৭টি ইউনিট বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই এ ৭টি ইউনিটের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জানান, দলীয় নির্দেশে জেলার ৭টি ইউনিটের কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষীত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে। কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে আগামি ৫ ফেব্রুয়ারী জেলা বিএনপির সম্মেলন করার। আমরা আশা করছি ৭টি ইউনিটের মতো জেলা বিএনপির সম্মেলনও সফলভাবে সম্পন্ন হবে।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews