1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

১মাস ৬দিন পরও খোঁজ মেলেনি বিশ্বনাথের কিশোর ইয়াসিন আহমদ গুলজারের

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২০৫ Time View

বিশ্বনাথ প্রতিনিধি:

নিখোঁজের ১ মাস ৬ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজ নগর গ্রামের গয়াছ আলীর ছেলে মাদ্রাসা পড়ুয়া ইয়াসিন আহমদ গুলজারের।

বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজ নগর মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ুয়া ছাত্র গুলজার ( ১৬)  বিগত ১৮ জুলাই সকাল আনুমানিক ১০ঘটিকার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। ছেলে নিখোঁজের পর তার পিতা গয়াছ আলী উরফে রয়াছ আলী সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজির পর তিনি  ৫ আগস্ট বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানায় ডায়েরী নং ২১০/০৫/০৮/২০২৫ খ্রি:।

কিশোর ইয়াসিন আহমদ গুলজার নিখোজের পর বিষয়টি গণমাধ্যমে ফলাও করে প্রচার এবং প্রশাসনের তৎপরতার পর এখনো তাঁর সন্ধান না পাওয়ায় সিএনজি ড্রাইভার পিতা গয়াছ আলী পুত্রের চিন্তায় পাগলপ্রায় অবস্থায় দিন যাপন করছেন। কিশোর ইয়াসিনের মা নেই এবং তাঁর ছোট আরো দুই ভাই বোন রয়েছে।  

ইয়াসিনের পিতা গয়াছ আলী পুত্র নিখোঁজের পর থানায় ইয়াসিনের সৎমাকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ এফআইআর না করায় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমার অভিযোগ পুলিশ আমলে নিলে এবং ছেলের সৎমায়ের আত্মীয় স্বজনের বাড়িতে অভিযান চালালে হয়তো তাকে পাওয়া যেতে পারে।

এব্যাপারে বিশ্বনাথ থানার এস আই পান্না লাল দেব জানান, নিখোঁজের বিষয়টি থানায় ডায়রিভুক্ত আছে এবং বিষয়টি আইনীভাবে পর‌্যবেক্ষণে রয়েছে। দেশের সকল থানায় তথ্য প্রেরণ রয়েছে। তার সন্ধানের আমরা তৎপর রয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews