1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করলেন ইউপি সদস্য

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে নাসির খান (৪৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৫) কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত নাসির খান বাদী হয়ে মঙ্গলবার রাতে নলছিটি থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধকাঠি ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত রকিব আলী খানের দুই ছেলে মোঃ নাসির খান ও জাহাঙ্গীর আলী খানের মধ্যে পুকুরে ময়লা আবর্জনা ফেলানো নিয়ে ঝগড়া হয়। এঘটনায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম খান ছোট ভাই জাহাঙ্গীর খানের পক্ষ নিয়ে বড় ভাই এবং  তার স্ত্রী (ভাবি) কে এলোপাথাড়ি পিটিয়ে হাত ভেঙে দেয়। এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে।

আহত নাসির খান অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আমার বাড়ির পাশে খেতে ছাগল নিয়ে আনন্দ বাজার হয়ে বাড়ি ফেরার পথে সেলিম মেম্বার ডেকে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় আমার চিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। 

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ সেলিম খান বলেন, পিটিয়ে আহত করার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাকে গালি দেয়ায় দু’একটি পিটান দিয়েছি। তার স্ত্রী আমাকেও ঝাড়ু দিয়ে পিটিয়েছে।

নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews