1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

স্ত্রীর পরকিয়ার বলি অটো ড্রাইভার রবিউল ইসলাম

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর পরকিয়ার বলি হলেন অটো ড্রাইভার রবিউল ইসলাম (২২)। 

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ওই যুবকের বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম ওই এলাকার রিক্সা চালক মোঃ হারুন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

নিহত রবিউলের ছোট ভাই সফিকুল হাওলাদার বলেন, ৪ মাস আগে উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকার মো. কালাম এর মেয়ে মোসা. বিথির সাথে পারিবারিক ভাবে রবিউলের বিয়ে হয়। কিন্তু রবিউলের সাথে বিয়ের আগে বিথির উপজেলার ভাতকাঠি এলাকার চান মিয়ার ছেলে মো. সজিবের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। যা বিথির পরিবার গোপন করেই রবিউলের সাথে বিয়ে দিলে বিয়ের পরে বিষয়টি জানাজানি হয়। তখন দুইটি পরিবার এবং স্থানীয় গণ্যমান্য মুরব্বিরা মিলিত হয়ে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এবং বিথি বাবার বাড়ি চলে যায়। এমন সিদ্ধান্তের কয়েকদিন পরেই বিথি হঠাৎ আবার স্বামীর ঘরে চলে আসে। বুধবার সকাল ৮ টার দিকে প্রেমিক সজিব রবিউলের ঘরে আসে বিথির কাছে। তখন রবিউল বাহিরে থাকলেও ঘরে এসে সজিবকে দেখতে পায়। স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হলে বিথিকে তার সংসার ছেড়ে চলে যেতে বলে রবিউল। এরপর বিকালে বিথি বাপের বাড়ি গেলে সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত রবিউলের বাবা হারুন হাওলাদার বলেন, তিনি সন্ধ্যায় এসে দেখে ঘরের ভিতরে অন্ধকার এবং ঘরের দরজা খোলা। তখন সে ঘরের ভিতরে ঢুকে লাইট জ্বালালে দেখতে পায় ঘরের আড়ার সাথে ঝুলছে ছেলের লাশ। এরপর সে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে রাজাপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews