1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

স্ত্রীর দাবী বাবা-ছেলের: এলাকায় তোলপাড়

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১২ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি.

বিধবার প্রতি আসক্ত হয়ে বাপ ছেলে দেওয়ানা। দুজনের সাথেই রয়েছে বিধবার দহরম মহরম সম্পর্ক। বাপ ছেলে উভয়ে করতে চান বিয়ে। পিতা দিতে থাকেন নানান লোভনীয় প্রলোভন। পিতাকে টেক্কা দিয়ে বিধবাকে ঢাকায় পালিয়ে নিয়ে ছেলে করলেন বিয়ে। সেখানে বছর খানেক থাকার পর বাড়িতে এসে ছাড়াছাড়ি। এরপরও বিধবার ঘরে যৌন লালসা মেটাতে গিয়ে বাবা খেলেন তার ছেলের হাতে ধরা। অতঃপর মারামারি ভাংচুর, মেডিকেলে ভর্তির থানায় অভিযোগ।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকায়। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। পিতাপুত্র প্রভাবশালী হওয়ায় ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দিতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছে। এ ঘটনায় ঐ বিধবা বাদী হয়ে পিতা পুত্রসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পুর্ব বেজগ্রাম এলাকার মৃত পিঞ্জির মামুদের ছেলে জসিম উদ্দিন (৭০), তার ছেলে সেলিম হোসেন (৪৮), সেলিম হোসেনের ছেলে সার্থক (১৯), আঃ ছালামের ছেলে শাকিব (২২) এবং সাফল্য (২৪)।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কেতকীবাড়ী (নওদাবাস- ১ নং ওয়ার্ড) এলাকায় এক বিধবার প্রেমে আসক্ত হয়ে পড়েন পার্শ্ববর্তী পুর্ব বেজগ্রাম এলাকার মৃত পিঞ্জির মামুদের ছেলে জসিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ। তিনি ঐ বিধবাকে বিয়ে করাসহ নানান রকম প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকেন। বাপছেলে উভয়ের সাথে বিধবার রয়েছে পিরীতের সম্পর্ক। এদিকে জসিম উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৪৮) এর সাথে বিধবার পরকীয়া সম্পর্ক থাকায় ২৫/১০/২০১৭ ইং তারিখে তারা দুজনে ঢাকায় পালিয়ে গিয়ে বিয়ে করেন। সেখানে এক বছর অতিবাহিত করার পর বৃদ্ধ জসিম উদ্দিন তার ছেলে সেলিম হোসেনকে ফোন করে বাড়িতে নিয়ে আসেন। এরপর বৃদ্ধ জসিম উদ্দিনের চাপে সেলিমের সাথে ঐ বিধবার ছাড়াছাড়ি হয়।
এর এক মাস পর ঐ বিধবা ঢাকা থেকে বুড়িমারীতে এসে পাথর ভাঙ্গার কাজ করে প্রায় সময় গ্রামের বাড়িতে আসেন। এসময় সেলিম হোসেন বিধবার সাথে মোবাইল ফোনে কথা বলে জানতে পারেন সে গ্রামের বাড়িতে আছে।
গত ১৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে ঐ বিধবা টিউবওয়েলে গেলে সেই সুযোগে সেলিম হোসেন তার শোবার ঘরে ঢুকে। বিধবা ঘরে ঢুকে চিল্লাচিল্লি করলে সেলিম হোসেম তার মুখ চেপে ধরে ঘরের দরজা লাগিয়ে দিয়ে বিধবার সাথে হুড়াহুড়ি করতে থাকে।
এদিকে সেলিম হোসেনকে বাড়িতে দেখতে না পেয়ে তার ছেলে সার্থক, ভাতিজা শাকিব ও সাফল্য লাঠিসোঁটা নিয়ে ঐ বিধবার বাড়িতে গিয়ে তার ঘরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বিধবাকে প্রচণ্ড মারধোর করে সেলিম হোসেনকে সাথে নিয়ে যায়। এসময় তারা বিধবাকে মারধর করেন। তাদের মারধরে বিধবা মরার উপক্রম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
পরে এ ঘটনায় বিধবা বাদী হয়ে ৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ আজও নথিভুক্ত করেনি। এছাড়াও উক্ত জসিম উদ্দিনসহ তার ছেলের বিরুদ্ধে এমন আরও অনেক অপকর্মের অভিযোগ থাকলেও তারা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস কেউ পায় না বলে জানা গেছে। এদিকে একটি পক্ষ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে তারা যা অপকর্ম করছে এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। পিতাপুত্রের কঠিন শাস্তি হওয়া উচিৎ।

খবর পেয়ে ঘটনার সত্যতা জানতে কয়েকজন সাংবাদিক প্রথমে ঐ বিধবার বাড়িতে গেলেও তিনি দেখা করেননি। পরে অভিযুক্তদের বাড়িতে গেলে তারা উত্তেজিত হয়ে গালিগালাজ করেন।

নওদাবাস ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী মোঘল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমিসহ অনেকেই সেদিন রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম।

টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, এবিষয়ে লোক মুখে শুনলেও কেউ আমার কাছে আসেনি।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি শাহ আলম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews