1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সুনামগঞ্জের আলোচিত জাহানারার বিরুদ্ধে ফের জবর দখল-মাদক ব্যবসার অভিযোগ

  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬২৩ Time View

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বালি/ মাটি ভরাট কাজে নিয়োজিত ড্রেজারে চাঁদা দাবী, হামলা, মারপিট, লুটপাটকারী আলোচিত মহিলা সন্ত্রাসী-চাঁদাবাজ জাহানারা বেগম ও তার ভাই শহীদ নুরের বিরুদ্ধে ফের ভূমি জবর দখল, নিরীহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী, মাদক ব্যবসা সহ রাষ্ট্র ও সমাজদ্রোহী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সুনামগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বালি/ মাটি ভরাট কাজে নিয়োজিত সাব কন্ট্রাক্টর ড্রেজার মালিক হাবিবুর রহমানের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে স্থানীয় মহিলা সন্ত্রাসী-চাঁদাবাজ জাহানারা বেগম ও তার ভাই মাদক ব্যবসায়ী শহীদ নুর। তাদের দাবীকৃত চাঁদা না পেয়ে গত ৩ আগস্ট ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ নিয়ে ড্রেজারে সন্ত্রাসী হামলা চালিয়ে ড্রেজার অফিস থেকে দেড় লক্ষ টাকা লুট করে নেয়। ড্রেজার মালিক হাবিবুর রহমান ও তার কর্মচারীদের মারপিট করে আহত করে জাহানারা বেগম, শহীদ নুরসহ তাদের সহযোগিরা। এ ঘটনায় জাহানারা ও শহীদ নূরের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে এবং সিলেটের স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদও প্রচার হয়।
সেই আলোচিত মহিলা সন্ত্রাসী-চাঁদাবাজ জাহানারা ও তার ভাই শহীদ নুর এলাকার নিরীহ লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ভূমি জবর দখল, মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, রাষ্ট্র ও সমাজদ্রোহী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসীর।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মহিল মেম্বার, টুকেরগাঁও গ্রামের মৃত সফর আলীর মেয়ে জাহানারা বেগম, ভাই শহীদ নুর অদৃশ্য শক্তিবলে আইন-কানুনের তোয়াক্কা না করে এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় এমন কোন অপরাধ অপকর্ম নাই যে, তাদের দ্বারা সংগঠিত হচ্ছে না। অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে এলাকার নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী, ভূমি জবর দখল, অসামাজিক কার্যকলাপ, রাষ্ট্র ও সমাজদ্রোহীতার মত অপরাধ অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা।
সাবেক মেম্বার জাহানারা বেগম একজন চরিত্রহীন মহিলা। এলাকায় দেরদারছে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কেউ তার অসামাজিক কর্মকান্ডে বিরুদ্ধে প্রতিবাদ করলেই হয়রানির শিকার হতে হয় তার মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা/মোকদ্দমায়। এই ভয়ে কেউ তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। জাহানারার ভাই শহীদ নুর একজন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী – চাঁদাবাজ ও ভূমি জবর দখলকারী প্রকৃতির লোক। এলাকায় মাদক বিক্রির মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে। মাদক ব্যবসায়ী শহীদ নুর নিজেও মাদক সেবন করে, সর্বদা নেশাগ্রস্ত থাকে। তাদের বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জাহিলিয়াতের যুগকেও হারমানায়।
এই সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি জবর দখলকারী মিথ্যা মামলাবাজ, অসামাজিক কার্যকলাপ, সমাজ ও রাষ্ট্রদ্রোহী সহ সকল অপকর্মের মূলহোতা জাহানারা ও তার ভাই শহীদ নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলার শিমুলভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ, গৌরারং ইউনিয়নের সাবেক মেম্বার আবুল বশর, নুরুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা), আব্দুর রউফ, আলী আহমদ, বিশিষ্ট সালিশান ব্যক্তি আব্বাস আলী, মইনুল ইসলাম, স্থানীয় টুকেরবাজার কমিটির সেক্রেটারী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বরকত আলী ইমন, লক্ষণশ্রী ইউনিয়নের বিশিষ্ট সালিশান ব্যক্তি আফতাব উদ্দিন সহ এলাকার তিন শতাধিক লোকের স্বাক্ষরিত ও এলাকাবাসীর পক্ষে ইমরান আহমদ স্বাক্ষরিত অভিযোগ গত ১০ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করেছেন। দাখিলকৃত অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অফিসার ইনচার্জ বরাবরে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার ইমরান জানান, অভিযোগটি প্রক্রিয়াধিন রয়েছে। আইন গত ব্যবস্থা নিতে শীঘ্রিই অভিযোগ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews