1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

সিলেট ২ আসনে নির্বাচন বর্জন করলেন ৪ এমপি পদপ্রার্থী 

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নৌকার প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থী। ০৭ জানুয়ারি রবিবার দুপুর ২টায় তারা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।  

ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া, গণফোরামের প্রার্থী মোকাব্বির খান, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রব মল্লিক।

এসময় তাঁরা যৌত ভাবে বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। ইয়াহইয়া চৌধুরী অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার এজেন্ট ও কর্মীরা তার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন। পুলিশ কিংবা প্রিসাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। মৌখিক অভিযোগ করলে তাঁরা লিখিত অভিযোগ দিতে বলছেন। ১টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব না, তাই আমি ভোট বর্জন করছি।

মোকাব্বির খান বলেন, যেভাবে জোর করে আমার ও অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, এর পরে আর নির্বাচনে থাকা যায় না। এটি একটি প্রহসনের নির্বাচন বলে প্রমাণিত হয়েছে । এই নির্বাচনে থাকা না থাকা সমান কথা। আমি নির্বাচন বর্জন করছি এবং দ্রুত প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানাবো।

বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান জানান, লাঙ্গল প্রতীকের প্রার্থীকে রীতিমতো জিম্মি করে নৌকার প্রার্থী টেবিল কাস্টিং করেছেন। আমি আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করবো, আমিও বর্জনের দিকেই যাচ্ছি।

ভোট বর্জনের সংবাদ সম্মেলনে চার প্রার্থীই উপস্থিত ছিলেন।  জানা গেছে, বিশ্বনাথ আর ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনের দুই উপজেলায় রয়েছে ১৬টি ইউনিয়ন। এর মধ্যে বিশ্বনাথে ৮টি ইউনিয়ন ও ওসমানীনগরে রয়েছে আরও ৮টি ইউনিয়ন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৭৪টি ও ওসমানীনগরে রয়েছে ৫৩টি। ওসমানীনগরে রয়েছে অস্থায়ী ভোটকেন্দ্র আরও ১টি।

সেই সাথে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭৭৩টি। এর মধ্যে বিশ্বনাথে ৩৯২টি ও ওসমানীনগরে ৩৫২টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। বিশ্বনাথে আরও ২৯টি অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৪৭ এবং নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৮২ জন। বিশ্বনাথে নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন ও ওসমানীনগরে ১ লাখ ৬০ হাজার ৫৮০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews