1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

সিলেট সীমান্ত এলাকায় বিজিবির অভি*যানে ১ কোটি টাকার বেশি চো*রাই পন্য আ*টক

  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৯৬ Time View

ডেক্স:


সিলেট অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে চালানো অভিযানে প্রায় এক কোটি এগারো লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি টহল দল।

বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট শনিবার বিভিন্ন সীমান্ত পয়েন্টে একযোগে চালানো এই অভিযানে বিজিবি সদস্যরা সোনারহাট, পান্থুমাই, তামাবিল, শ্রীপুর, বিছনাকান্দি, বাংলাবাজার, লাফার্জ ও কালাসাদেক সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, বাংলাদেশ থেকে পাচারকালে কিছু পণ্য ও পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেন।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কারেন্ট জাল, রসুন, সুপারি, গরু, টমেটো, নাশপাতি, বাঁধাকপি, মদ ও বিয়ার। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় ধরা পড়ে আরও কিছু রসুন ও শিং মাছ। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি এগারো লক্ষ চার হাজার দুইশত পঞ্চাশ টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার রোধে সার্বক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযানে গুরুত্বপূর্ণ সফলতা এসেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার এই পবিত্র দায়িত্বে বিজিবি কখনোই আপস করে না। প্রতিটি সদস্য আন্তরিক নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। জনগণের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত সকল পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সীমান্তে রাষ্ট্রীয় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এমন সাহসী ও পেশাদার ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews