1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সিলেট নগরীতে ব্যবসায়ীদের হামলার শিকার সাংবাদিকরা

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৫৯ Time View


রুহুল আমীন তালুকদার, সিলেট:

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে চুরির স্বর্ণালংকার উদ্ধার অভিযানের সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিক এর উপর হক সুপার মার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। ২৮ নভেম্বর সোমবার দুপুর ১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এ ঘটনাটি ঘটে।
থানা পুলিশ চোরকে সাথে নিয়ে চুরির স্বর্ণালংকার উদ্ধার অভিযানের সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে সিলেটে সাংবাদিক ও স্বর্ণ ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের সাথে মার্কেটের ব্যবসায়ীরা অস্বজন্যমূলক আচরন করেন। এমনকি মার্কেট থেকে সাংবাদিকদের বের করে দেয়া হয়। এর প্রতিবাদে সিলেটে কর্মরত সাংবাদিকরা জিন্দাবাজারে সড়কে অবস্থান নেন।
জানা যায়, দুপুর ১২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে আটককৃত চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করার সময় সিলেটে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে মার্কেটের ব্যাবসায়ীরা বাধা প্রদান করেন।
ব্যবসায়ী ও সাংবাদিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীরা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিকের ক্যামেরা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ব্যবসায়ীরা সাংবাদিকদের উপর হামলা করে মার্কেট থেকে বের করে দেয়। এর প্রতিবাদে সাংবাদিকরা জিন্দাবাজার সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
সাংবাদিকদের প্রতিবাদ চলাকালে পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখে।
উল্লেখ্য, বিগত ২৬ অক্টোবর সিলেট নগরীর লালাদিঘীরপাড় এলাকার গৃহিনী শাহানা আক্তার ও সাংবাদিক আশরাফুল কবীর দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটে। একদল সংঘবদ্ধ চোরচক্র ঘরে ভেতরে প্রবেশ করে ২৮ ভরি স্বর্ণালংকার, যার মূল্য ২১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। ইতিপূর্বে একই এলাকার মছব্বির আলীর বাসাসহ বেশ কয়েকটি বাসায় চুরির ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews