1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

সিলেটের বিশ্বনাথে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৭০৬ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের  ০৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চন্দ্র গ্রামের ফুরকান আলী (৬৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, আজ ৬ আগস্ট ফুরকান আলী জুম্মার নামাজ শেষে বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেয়ে বিছানায় বিশ্রাম করতে যান। এসময় তার চতুর্থ ছেলে নাসির আলী (২০) ও ৫ম ছেলে আজম আলী (১৪) এর মধ্যে মোবাইলের মেমোরি নিয়ে ঝগড়া বাঁধে। তাদের শোরগোল শোনে ঝগড়া থামানোর উদ্দেশ্য ফুরকান আলী ঘর থেকে বেরিয়ে এলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। অজ্ঞান হয়ে পড়ে গিয়ে হাত পা ছুড়াছুড়ি করে নিস্তেজ হয়ে পড়লে অন্যরা কি হয়েছে তা ভাবতে ভাবতে তিনি মৃত্যু কুলে ঢলে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে দাবী করেন মৃতের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।
এরপর স্থানীয় একজন পল্লী চিকিৎসক কে ডেকে বাড়িতে আনলে তিনি পরীক্ষা নিরিক্ষা করে ফুরকান আলী কে মৃত বলে জানান।
পিতার মৃত্যু নিশ্চিত জেনে তার চতুর্থ ছেলে নাসির আলী পুলিশে ফোন করে তার বাবার মৃত্যুর খবর জানান। বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খবরদাতা মৃতের চতুর্থ ছেলে নাসিরকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এবিষয়ে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানিয়েছেন মৃত ফুরকান আলী দীর্ঘ দিন ধরে রক্তচাপ রোগে ভোগছিলেন। তারা আশংকা করছেন তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
এব্যাপারে আজ বিকেল ৫ ঘটিকার সময় বিশ্বনাথ থানা পুলিশের এস আই অলক দাশ (নিরস্ত্র), মৃত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিশ্বনাথ থানা পুলিশের এস আই অলক দাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পরিবারের অন্য সদস্য ও মেডিকেল প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews