রুহুল আমীন তালুকদার, সিলেটঃ-
সিলেটের বিয়ানীবাজারে ডা. শফিকুল ইসলাম নামের এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী (৩২) কে শ্লীলতাহানি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৯ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে পৌরশহরের নিমতলা এলাকায় সিটি ওরাল এন্ড ডেন্টাল সার্জারী ক্লিনিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত চরিত্রহীন লম্পট ডা. শফিকুল ইসলাম তিনি সিটি ওরাল এন্ড ডেন্টাল সার্জারী ক্লিনিকের স্বত্বাধিকারী এবং প্রধান চিকিৎসক বলে জানা গেছে।স্থানীয়রা জানিয়েছেন, দন্ত চিকিৎসক শফিকুর রহমানের বিরুদ্ধে এর আগেও অনেক নারীদের শ্লীলতাহানির ঘটনার অভিযোগ রয়েছে।
এ ঘটনার বিষয়ে জানতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান,এ’ঘটনা সম্পর্কে কিছুই জানেন না এবং থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী নারীর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে ছুটে আসেন। তবে তার আগেই অভিযুক্ত চরিত্রহীন লম্পট চিকিৎসক শফিকুল ইসলাম, ক্লিনিকের সহযোগী ডা. গুলশান আরা পারভীনকে চেম্বারের মধ্যে রেখেই পালিয়ে যায়। পরে টানা সাড়ে ৩ ঘন্টা ওই ক্লিনিকে ভুক্তভোগী নারীর স্বজন ও এলাকাবাসী ঘিরে রাখেন। উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্লিনিকটি তালাবদ্ধ করে এবং এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে নিয়ন্ত্রনে আনেন।এখন পর্যন্ত সিটি ওরাল এন্ড ডেন্টাল ক্লিনিক তালাবদ্ধ রয়েছে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত ঘটনার বিষয়ে বিয়ানীবাজার থানায় কোন অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছেন ভুক্তভোগীর আত্মীয় স্বজনরা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।