নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের প্রবীন বাউল ফকির মহাজন আফসান উদ্দিন আজ ২৭ আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল বাদ যোহর পুরান তেতলী জামে মসজিদে সম্পন্ন করা হবে বলে তাঁর পারিবারিক সুত্রে জানা গেছে ।
বাউল আফসান উদ্দিনের মৃত্যুতে বিশ্বনাথের হযরত আহমদ শাহ রাহঃ চিশতিয়া দরবার শরিফ তেলীকোনা পীর বাড়ীর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বর্তমান গদীনশিন বাউল শাহ সিদ্দিকুর রহমান চিশতি। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।