1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা
শিরোনাম
কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন

সিজার করতে গিয়ে নবজাতকের পেট কেটে ফেললেন ডাক্তার

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

এশিয়ান এক্সপ্রেস ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের কাউতলি এলাকার দি আল ফালাহ মেডিকেল সেন্টার নামে একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্লিনিকের সবাই গাঢাকা দিয়েছেন।

প্রসূতির পরিবার সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার বাউতলা এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার প্রসবব্যথা নিয়ে রোববার সকালে আল ফালাহ মেডিকেল সেন্টারে ভর্তি হন। জেলা শহরে আসার পর এক দালাল ফারজানার পরিবারকে ফুসলিয়ে আল ফালাহ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে মারুফা রহমান নামে এক চিকিৎসক ফারজানার সিজারিয়ান অপারেশন করান।

প্রসূতি ফরজানার স্বামী তৌহিদুল ইসলাম জানান, সাড়ে ১৬ হাজার টাকায় সিজারিয়ান অপারেশনের চুক্তি হয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অপারেশনের সময় নবজাতকের পেট কেটে ফেলেন চিকিৎসক। পেটের একপাশে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে নাভি কাটতে গিয়ে কাঁচির আঘাত লেগেছে বলে জানায় তারা।

এ খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা ওই ক্লিনিকে যান। ততক্ষণে গাঢাকা দেন ক্লিনিকের সবাই।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন, নবজাতকের পেটে ক্ষতচিহ্ন দেখা গেছে। সেটি গুরুতর নয়। অদক্ষতার কারণে এমনটি হয়েছে।

ক্লিনিকের ল্যাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লিনিকটি বন্ধ রাখতে বলা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews