1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি
শিরোনাম
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক

বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬



বিশ্বনাথ প্রতিনিধিঃ
চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী।
পুরনো দিনের স্মৃতির টানে প্রাক্তন সৌদি প্রবাসী শিক্ষার্থীরা একসাথে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন।
উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা হলেন, সৌদি প্রবাসী ইব্রাহিম আলী,আবুল কালাম,আল আমিন,আতিকুর রহমান ও কয়েছ আহমদ।
​১৭ই আগস্ট(সোমবার)দুপুরে বিদ্যালয়ে পৌঁছে প্রাক্তন শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয়ের সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ আলী ও কর্মরত শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তারা বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজেদের শৈশবের ক্লাসরুমগুলো ঘুরে দেখেন এবং সহপাঠীদের সাথে শৈশবের নানা স্মৃতিকথায় মেতে ওঠেন।
​পরবর্তীতে প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করেন এবং সঠিক লক্ষ্য নির্ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত মান উন্নয়নে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার দেব’র প্রস্তাবের ভিত্তিতে বিদ্যালয়ের সভাপতি দাবি পেশ করার পর শ্রেণি কক্ষের জন্য আল আমিন,আতিকুর রহমান ও কয়েছ আহমদ একটি করে সিলিং ফ্যান প্রদান করেন।ইব্রাহিম আলী আগামী বছরের জন্য শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড ও আবুল কালাম স্বার্বিক সহযোগীতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

​বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগে গভীর সন্তোষ ও ধন্যবাদ প্রকাশ করে বলেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই সফর বর্তমান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তারা যেভাবে বিদ্যালয়ের প্রতি টান ও দায়িত্ববোধ দেখিয়েছেন,তা সত্যি প্রশংসনীয়।

প্রবাস জীবন সুখময় কামনা করে বিদ্যালয়ের সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ আলী বলেন,শৈশবের স্মৃতি ধারণ করে আপনারা কোমলমতি শিশুদের জন্য যে অনুদান দিয়েছেন তার জন্য বিশেষ ধন্যবাদ।আশাবাদী এলাকার শিক্ষাবিস্তারে প্রবাস থেকে আপনারা ও অন্যান্য প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।
​স্মৃতিচারণ, ভালোবাসা ও আনন্দময় অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদায় নেন।
এ সময় বিদ্যালয়ের সহসভাপতি মোঃ আব্দুল কাইয়ুমসহ কর্মরত শিক্ষকবৃন্দ ও অফিস সহকারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews