1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সিংগাশোলপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের কাজে অনিয়ম দূর্ণীতির অভিযোগ

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৮৭১ Time View

নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সামনে এবং পিছনে বালু দ্বারা ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণ কাজে অনিয়ম দূর্ণীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০২২ – ২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ( কাবিটা – নগদ অর্থ) কর্মসূচির আওতায় গৃহীত উন্নয়ন মূলোক খাতে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সামনে এবং পিছনে বালু দ্বারা ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য ২ লাখ ৭০ হাজার টাকা
বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ কৃত অর্থের কোন কাজ দৃশ্য মান না হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অপর দিকে একই ইউনিয়নের সিংগাশোলপুর মাধ্যমিক বিদ্যালয়ে টাইস করন ও মঞ্চ নির্মাণের জন্য ১ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি এ বিষয়ে কিছুই জানেন না। বরাদ্দকৃত টাকার কাজ হয়েছে কি না? প্রশ্নের উত্তরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুজ্জামান যেন আকাশ থেকে পড়লেন। এছাড়া ইউনিয়নে উক্ত প্রকল্পের আওতায় গ্রামীন সড়কের মাটির কাজে দূর্নীতি অনিয়মের সীমাহীন অভিযোগ উঠেছে।
সিংগাশোলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মড়ল জানান, আমার বিদ্যালয়ে কোন কাজ করা হয়নি। বরাদ্দ হয়েছে কি না সে বিষয়ে ও জানি না।
এ বিষয়ে সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু বলেন, জমিতে ধানের কাজ চলছে। ধান কাটা শেষ হলে কাজ করা হবে।

এ বিষয়ে জানতে, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নাসরিন সুলতানার মোবাইলে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।
স্থানীয় সচেতন মহল সিংগাশোলপুর ইউনিয়নের বরাদ্দ কৃত সকল প্রকল্প গুলো সঠিক ভাবে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews