কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে বেশ কিছুদিন ধরে সাদা পাথর এলাকা থেকে দিনেরাতে পাথর লুট করছে পাথরখেকো চক্র। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে নতুন করে পাথর এসেছে। এসব পাথর দিনেরাতে স্থানীয় ও বহিরাগতরা নৌকা দিয়ে লুট করছে প্রতিনিয়ত। যদিও প্রশাসন অভিযান পরিচালনা করে জেল ও জরিমানা করে যাচ্ছে । তারপরও বন্ধ হচ্ছেনা লুটপাট। দিনে অভিযান হলেও রাতের বেলায় শত শত নৌকা দিয়ে অবাধে পাথর লুট করে নিয়ে যাচ্ছে চক্রটি।
এ কারণে সাদা পাথর লুট বন্ধে ও বিভিন্ন সামাজিক অপরাধ নিমূর্লে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের দয়ার বাজার জামে মসজিদে শুক্রবার (২৩মে) মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
অপরাধ নির্মূলে তিনি ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করছেন। বিশেষ করে সাদা পাথর লুট বন্ধে মসজিদে মসজিদে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসময় অপরাধ নির্মূল ও সাদাপাথর লুট বন্ধে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।