সাদা পাথরে পানিতে ডুবে সাঁতার না জানা এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান ইমন (১৬)। সোমবার (৯ জুন) বেলা ১.৩০ মিনিটে পর্যটন স্পট সাদা পাথরে এ ঘটনা ঘটে। সে সিলেট সদরের লালদিঘীরপাড় গ্রামের জামাল উদ্দিনের পুত্র। সে তাঁর কয়েকজন বন্ধুর সাথে সাদা পাথর ঘুরতে এসেছিলো। বন্ধুদের সাথে সেও পানিতে নেমেছিল। একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার বন্ধুরা জানিয়েছেন ইমন সাঁতার জানতো না।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদা পাথর স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।