1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সাংবাদিক নোমানীর বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি আসামীদের: থানায় জিডি

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২০৫ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাংবাদিক নোমানীর মা ও বাবা। সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেয়ার জন্য বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ১৪ জুন সকালে। হুমকির কারনে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হামলার ভয়ে পরিবারের সবাই এখন অনিরাপদ। হুমকি দেয়ার পরই রাজাপুর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

১৫ জুন’২২ তারিখ দুপুরে রাজাপুর থানায় সাংবাদিক নোমানীর মাতা মোসাঃ পারুল বেগম একটি সাধারন ডায়েরী করেন। তিনি ডায়েরীতে উল্লেখ করেন,আমার ছেলে মামুনুর রশীদ নোমানী,আমার মেয়ে লিপি আক্তারসহ আমাদের তিনজনকে গত ৩ জুন ২২ তারিখ বিকেল অনুমান চার টায় চল্লিশ কাহনিয়া শাহরুমী বাজারে বসে রাজাপুর থানার মামলা নং ০১/৬৪, তারিখ :০৪/০৬/২০২২ ইংরেজী এর আসামীরা হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে খুন করার জন্য কুপিয়েছে।

আসামী মোঃ দুলাল, পিতা :মুনসুর মোল্লা, কালু মোল্লা, পিতা :ছন্দু মোল্লা,ফজলে হক, পিতা :গোলাপ খান, হোসেন আলী, পিতা হাফেজ, আমিনুল, পিতা :আলম সর্ব সাং চল্লিশ কাহনিয়া, থানা রাজাপুর, জেলা ঝালকাঠী উপরোক্ত মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়ে ১৪ জুন ২২ তারিখ সকাল অনুমান ৮ টার সময় আমাদের ঘরে এসে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে এবং বলে মামলা তুলে না নেয়া হলে বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হবে। একই সাথে তারা আমার পুত্র মামুনুর রশীদ নোমানীর বিরুদ্ধে অসত্য মিথ্যা বানোয়াট কথা লিখে পোস্টার ছেপে বিভিন্ন স্থানে লটকিয়ে দিয়েছে। এ বিষয়ে আইনগত সহায়তা প্রয়োজন।

লিখিত অভিযোগটি সাধারন ডায়েরী হিসেবে ডায়েরীভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রাজাপুর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানান। রাজাপুর থানা লিখিত অভিযোগটি সাধারন ডায়েরী হিসেবে গ্রহন করে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাষ প্রদান করেন।

এ ব্যাপারে রাজাপুর থানার ডিউটি অফিসার এস আই শোয়েব জানান,আমরা লিখিত অভিযোগটি সাধারন ডায়েরী হিসেবে গ্রহন করেছি এখন আইনগত ব্যবস্থ গ্রহন করা হবে।

উল্লেখ্য, উল্লেখ্য, ৩জুন’২২ তারিখ শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠীর রাজাপুরের চল্লিশকাহানিয়া শাহরুমীর বাজারে হামলা চালায় সন্ত্রাসীরা।
এলাকার চিহ্নিত জাল টাকা ও মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী দুলাল, আলম, ফেরদাউস, ফজলে হক, কালু মোল্লা, হোসেন আলী, দেলোয়ার সহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আগে থেকেই ওৎ পেতে ছিল। সাংবাদিক নোমানী ঘটনাস্থলে গেলেই তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে নোমানীর মা ও বোন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কোপায় সন্ত্রাসীরা। তাদের তিনজনকেই মুমূর্ষূ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews