আল্লাহ তুমি মহান উদার
রহিম ও রহমান ,
এই অবনীর গগন- বারীশ
সবই তোমার দান ।
ফুল বাগানে ফোটাও তুমি
হরেক রকম ফুল ।
বিচিত্র সব সৃষ্টি তোমার
দেয় যে ভেঙ্গে ভূল ।
আল্লাহ তুমি দাও গো খুলে
রহম নামের দোর,
চলতে পারি তোমার পথে
যেন জনম ভর।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।