1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩১৫ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গলে মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয় চৌমুহনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইসমাইল মাহমুদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান কাজল’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আরিফ আলী নাসিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি এমএ রকিব, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুস শুকুর এবং সাংগঠনিক সম্পাদক এহসান বিন মুজাহির।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসিম, প্রচার ও দপ্তর সম্পাদক সোলেমান আহমেদ মানিক, অর্থ সম্পাদক কাওসার ইসলাম শাওন, সদস্য অলক চৌহান রাহুল, মো. আশিকুর রহমান চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।

সভাস্থল থেকে অর্ধসহস্র মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপস্থিত সবাই। পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধকরণে সচেতনতা মূলক পরামর্শও প্রদান করা হয় সভাস্থল থেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন-করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। আপনারা জানেন অনেকেই টিকা নিয়েছে। এরপরেও আমাদের সবাইকে মাস্ক পরতে হবে।

অনুষ্ঠানে সভাপতি ইসমাইল মাহমুদ বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ-এ শ্রীমঙ্গল উপজেলাকে সুরক্ষিত রাখার লক্ষ্যে শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরণের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন এবং মাস্ক বিতরণ করা হবে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews