1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

শ্যামনগরে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২১০ Time View

আল-হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তবর্তী কৈখালী এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্য করা সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালীর পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করেছে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন মোঃ মুনতাসির ইবনে মহাসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালীর পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা। অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ তাদের দাড়াঁনোর সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত ভারতীয় মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews