1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

শ্যামনগরে প্রেগন্যান্ট কেয়ার কর্নারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন;মেয়ের জীবন বাঁচাতে পিতার আকুতি

  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৫৬ Time View

আল হুদা মালী শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মেয়ের জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন করেছেন এক পিতা। মঙ্গলবার(১০ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে মোঃ রেজাউল ইসলাম গাঁতিদার (৪২) , পিতা- মৃত অহেদ বক্স গাঁতিদার, সাং- চুনা (আবাদচন্ডিপুর) তার লিখিত বক্তব্যে বলেন আমার গর্ভবতী কন্যা মোছাঃ ফতেমা খাতুন (২১) জং- ম হঠাৎ অসুস্থ হলে তার সুচিকিৎসার জন্য শ্যামনগরে নিয়ে আসি। এসময় আমার কন্যার চিকিৎসার কথা বলে ডাঃ মোছাঃ রেহানা পারভীন (৪৫) প্রেগন্যান্ট কেয়ার কর্নার শহীদ মুক্তিযোদ্ধ সড়ক, (শ্যামনগন বাসস্টান্ডের পশ্চিম পার্শ্বে) পিতা- মরহুম ডা: জিয়াউর রহমান শেখ, সাং- হায়বাতপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা নামীয় ব্যক্তি তার চেম্বারে নিয়ে ঔষধ দ্বারা ভুল চিকিৎসা করে পেটের শিশু সন্তান নষ্ট করে ফেলে। এক পর্যায়ে উক্ত ডাক্তার রেহানা পারভীন আমার কন্যার জরায়ু বের করে ফেলে। ইহাতে আমার কন্যার পেটের শিশু সন্তানটি মারা যায় এবং বর্তমানে আমার কন্যা মৃত্যু শয্যা অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। আমার কন্যার শরীরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। যার ফলে কন্যার শরীরে রক্ত দেওয়া লাগবে এবং আমার কন্যাকে অপারেশন করতে হবে। কন্যার শারিরীক অবস্থার অবনতি হতে দেখে আমি রেহানা পারভীনকে চিকিৎসার জন্য বার বার অনুরোধ জানানো সত্বেও সে কোন গুরুত্ব দিচ্ছে না বরং সে উক্ত ঘটনা অস্বীকার করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি ধামকি দিচ্ছে। গত ৫ আগষ্ট তারিখ সকাল আনু: ৯.০০ ঘটিকার সময় ডা: রেহানা পারভীনের বাসা বাড়ীতে গেলে সে আমার কন্যার চিকিৎসার কোন খরচ দেবে না মর্মে জানান। বর্তমানে আমার কন্যা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারনে আমার কন্যার উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। সে কারনে আমার কন্যার জীবন বাঁচাতে এবং উক্ত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এসময় তিনি উক্ত ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews