1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে হত্যার অভিযোগ

  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৭৯ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অন্তঃসত্ত্বা পুত্রবধূ রোজিনা বেগম (২৫) নামে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারটারী গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই শ্বশুরের নাম আব্দুল জব্বার (৭০) ও শাশুড়ির নাম বিবিজন (৬০)। নিহত রোজিনা অভিযুক্ত আব্দুল জব্বারের ছেলে গফুর আলীর স্ত্রী।
বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন রামখানা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার সরকার।
ইউপি সদস্য জানান, রোজিনা ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী গফুর আলী পাবনা জেলায় তাঁতের কাজ করেন। রোজিনার সাথে শাশুড়ি বিবিজনের প্রায়ই দ্বন্দ্ব লাগতো।
মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পুত্রবধূ ও শাশুড়ির ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে শ্বশুর আব্দুল জব্বার এসে বিবাদে যোগ দেন। ধারণা করা হচ্ছে শ্বশুর ও শাশুড়ি মিলে রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
নিহত গৃহবধূর মুখে দাগ দেখা গেছে। পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ থানায় নিয়ে যায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews