1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

শিক্ষার্থীদের স্কুল মাঠে তাস খেলার ছবি নিয়ে এলাকায় তোলপাড়

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের তাস খেলার ছবি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সুশিল সমাজের ব্যক্তিরা।

কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনিতে পড়ুয়া মিথিলা নামের এক শিক্ষার্থীর জন্মদিন উপলক্ষে দুটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছে একই শ্রেনীর সহপাঠি রুবায়েত আহসান আদ্রিব নামের একটি আইডি থেকে। 

রুবায়েতের নিজ আইডিতে পোষ্ট করা ঐ ছবি দুটি সংগ্রহ করেছে গণমাধ্যমকর্মীরা। ছবিতে দেখা যায় কাঁঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে তাস খেলছিলো ঐ স্কুলের কয়েকজন শিক্ষার্থী। একটি ছবি মিথিলা নামের ঐ শিক্ষার্থীর সেলফি তোলা। 

বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের তাস খেলা এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিরা।

এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বার্তা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে নাগরিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, এটি আমাদের শিক্ষা ব্যবস্থা অবক্ষয়ের সামিল। আর ঐ ছবি ফেসবুকে দিয়ে মেয়েটির সম্মানহানীর অপরাধও করেছে আদ্রিব নামের শিক্ষার্থী।

এবিষয়ে শিক্ষার্থী রুবায়েত আহসান আদ্রিব বলেন, ওইদিন মিথিলার জন্মদিন ছিলো সেই উপলক্ষে স্কুল মাঠে আমরা ১০/১২ জন মিলে তাস খেলেছিলাম। 

কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি দু:খজনক, রোবায়েত আহসান আদ্রিব নামের দশম শ্রেনীর যে শিক্ষার্থী ঐ ছবিটি তার ফেসবুকে পোস্ট দিয়েছে সেও একজন কলেজ শিক্ষকের ছেলে। আমি ঐ ছাত্রের বাবাকে ছবির ঘটনা অবগত করেছি।

এবিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দীন বলেন, বিষয়টি আমি অবগত না তারপরও স্কুল মাঠে শিক্ষার্থীদের এরকম কাজ করা ঠিক হয়নি। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা বিষয়টি দেখতাছি। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews