1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

শিক্ষকের পরকিয়া প্রেমের ঘটনা ফাঁসের জেরে বসতঘরে হামলা ভাঙচুর-লুটপাট, দুই নারীসহ আহত ৪

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আদাখেলা গ্রামের স্কুল শিক্ষক ফারুক সিকদারের পরকিয়া প্রেমের ঘটনা ফাঁসের জেরে আকবর সিকদারে নামে এক দিনমজুরের বসতঘরে হামলা ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। তাদের হামলায় দুই নারীসহ চার জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরের এ ঘটনায় রাতে আকবর সিকদারের স্ত্রী আহত মাকসুদা বেগম (৪৫) রাজাপুর থানায় একই এলাকার মৃত ওয়ালিউল্লাহ এর ছেলে প্রতিপক্ষ স্কুল শিক্ষক ফারুক সিকদার, দুলাল সিকদার, দুলালের ছেলে গালিব সিকদার ও স্ত্রী লাইজুর নামে লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার সকালে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হামলায় ডান হাত ভেঙে আহত মাকসুদা বেগম ও তার ছেলে মাসুম অভিযোগ করে জানান, একই এলাকার প্রতিপক্ষ প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদারকে গত ৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে এক নারীর সাথে মুনজিল সিকদারের ঘরে আপত্তিকর অবস্থায় চৌকিদারসহ স্থানীয় লোকজন আটকায়। ঘটনা শুনে মাসুমও ওইখানে যায়। পরে শুক্রবার দুপুরে মাসুম মসজিদে গেলে ওই ঘটনার জের ধরে মাসুমকে দোষারোপ করে ফারুক সিকদার মারধর করে। পরে মাসুমের মা মাসুদা বেগম ও বাবা আবকর সিকদার (৫০), আকবরের বোন মেলো বেগম (৪০) ও তার ভগ্নিপতি ইদ্রিস আলী (৫০) ছুটে গেলে তাদেরকেও মারধর করে এবং তার মা মাকসুদার হাত ভেঙে দেয়। এরপর ফারুক ও দুলাল তাদের দলবল নিয়ে আকবরের বসতঘর ভাঙচুর করে ৯০ হাজার টাকা, সোনার গহনা লুটে নেয় এবং নারীদের শারিরীক নিযার্তন ও শ্লীলতাহানি ঘটায়।

এ বিষয়ে অভিযুক্ত প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদার ও তার ভাই দুলাল সিকদার অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় একটি চক্র তার কাছে চাদা দাবি করে আসছে, এ জন্য তার নামে অপপ্রচার চালাচ্ছে। কোন নারীর সাথে ফারুকের ছবি বা ভিডিও নেই। তারা বাড়িতে না থাকায় তাদের বাড়িতে মাদক ও জুয়ার আড্ডা দেয় এবং তাদের বাড়ির সুপারিসহ মালপত্র চোরে নিয়ে যায় এ ঘটনা জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে। এজন্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews