1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

শাশুড়ি ননদের নির্যাতনে গৃহবধুর আত্মহননের অভিযোগ

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ Time View

মাধবপুর প্রতিনিধিঃ

পারিবারিক কলহের জের ধরে মাধবপুরে আছমা আক্তার(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।আজ সোমবার(৬ জানুয়ারী) স্বামীর বাড়ি মাধবপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুমুটিয়া গ্রামের স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরের জানালার গ্রিলে ফাঁস লাগা অবস্থায় আছমার লাশ উদ্ধার করে প্রতিবেশীরা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ পোস্টমর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আছমা আক্তার চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাইয়ের মেয়ে।কয়েক বৎসর আগে মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকার চান মিয়ার প্রবাসী ছেলে জাহাঙ্গীর আলমের সাথে পারিবারিকভাবে আসমার বিয়ে হয়।আছমা আক্তার ৬ মাস বয়সী মেয়ে আরিসা আক্তারকে কে নিয়ে শশুরবাড়িতে বসবাস করতেন।
নিহত আছমা আক্তারের ছোট বোন সিলেটের ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রাবেঐা আক্তার রত্না জানান, ‘আসমার উপর বেশকিছুদিন ধরেই শাশুরী নুরজাহান বেগম ও ননদ তাসলিমা আক্তার শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল।গতকালও আছমাকে মারধর করে শাশুরী ও ননদ।নির্যাতন সইতে না পেরেই আমার বোন আত্মহননের পথ বেছে নিয়েছে।আমরা এ ঘটনার বিচার চাই।’
আসমার শশুরের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews