এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২১.১০.২০২৩ শনিবার
ফুলবাড়ী উপজেলা বাসীকে শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) প্রাণকৃষ্ণ দেবনাথ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। দূর্গা পূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখা ও আইন শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরো বলেন, দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে । তিনি বলেন আইন শৃঙ্খলা বজায় রেখে ধর্ম বর্ন নির্বিশেষে সবাই শারদীয় দূর্গা উৎসবে মেতে উঠবে এটাই কামনা। পরিশেষে ফুলবাড়ী উপজেলা বাসীকে শারদীয়া দূর্গোউৎসবের শুভেচ্ছা ও সকলের সুস্থতা কামনা করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।